নামাজে আগ্রহী করতে শিশুদের জন্য মসজিদে চকলেটের ব্যবস্থা ছাত্রদলের
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ০৭:২৬ এএম
কোমলমতি নামাজের প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের কয়েকজন নেতা। তারা রাজধানীর বিভিন্ন মসজিদে বাচ্চাদের জন্য চকলেট রেখে দিচ্ছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের (কেন্দ্রীয় কমিটি) সহদফতর সম্পাদক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. এম এ তাইফুল হকের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে ছাত্রদল নেতা মোবাশ্বির ইবনে বারীসহ অনেকেই সম্পৃক্ত বলে জানা গেছে।
ছাত্রদলের এই উদ্যোগের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পোস্ট দিচ্ছেন। তারা বলছেন, এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ।
এ বিষয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাচ্চাদের ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়, আমরা গণমাধ্যমে সেগুলো দেখেছি। আমাদের ছাত্রদলের একটা ইউনিট এই ধরনের উদ্যোগ নিয়েছে। কোমলমতি শিশুদের ধর্মীয় মূল্যবোধ এবং নামাজে উদ্বুদ্ধ করতে নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ।
ছাত্র সংগঠন হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছাত্রদলের আছে এবং সেগুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান নাসির।
- ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ
- ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক
- কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস